কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। সন্ত্রাসীরা কোনোভাবে নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চাইলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. বাহারুল আলম। খুলনার বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে শনিবার (১৫ নভেম্বর) বিকালে মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতিকল্পে কাজ করছি। নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনেও পুলিশ সহযোগিতা করবে। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্যই আসলে আমরা তৈরি হচ্ছি। আমাদের এখনকার সব কর্মকাণ্ড এটাকে ঘিরে। কারণ, এটা এমন একটা দায়িত্ব, যার ওপরে দেশ ও জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করছে। আমরা এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। পুলিশ বাহিনীকে মোটিভেশন ও প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে নির্ধারিতদের পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা