হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন
"সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যে সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত ফতেপুর-চিকনদন্ডী দুগ্ধ সমবায় সমিতি লিঃ ও মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতি লিঃ এর সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা। বিশেষ অতিথি ছিলেন, দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ, জেলা সমবায় অফিসার মোঃ মোসলেহ উদ্দিন উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজনে উপজেলা সমবায় অফিসার মোঃ বখতেয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি সাজু আক্তার। অনুষ্ঠানে উপজেলার শতাধিক সুবিধাভোগীদের মাঝে ২ কোটি টাকার চেক তুলে দেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন