ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:২২

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক। স্পেনের ফুটবলে এই দুই দলের লড়াইকে মহারণ বলা হয়। গতকাল (শনিবার) হয়ে গেল তাদের ফুটবল যুদ্ধ। যেখানে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। কদিন আগে লা লিগায় রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার তাদের মেয়েরা সেই হারের শোধ নিলো।

এস্তাদিও অলিম্পিক লুইস কম্পানিসে প্রথমার্ধে জোড়া গোল করেন এভা পাহোর। হাঁটুর ইনজুরি থেকে কদিন আগে ফিরেছেন তিনি। পরে সিডনি শার্তেনলেইব ও আইতানা বোনমাতি গোল করে লিগা এফ প্রতিদ্বন্দ্বীর ওপর দাপট ধরে রাখেন।

মাদ্রিদের পারফরম্যান্স কেমন ছিল, তা এই স্কোরলাইনে বোঝা যাবে না। প্রথমার্ধে তারা দুইবার গোল করলেও অফসাইডের বাঁশি হতাশায় ডোবায়।

পরে তাদের একটি পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলের সম্ভাবনা জাগলেও বার্সা কিপার কাতা কোল ঠেকিয়ে দেন ওয়েয়ারের চেষ্টা।

নারীদের সুপার লিগে রিয়াল পরের ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে। বার্সা মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে।

এমএসএম / এমএসএম

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র