বন্ধের প্রতিবাদে মানববন্ধন
রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা
কুড়িগ্রামের রৌমারীতে খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের চেষ্ঠা রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১টার দিকে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে মাঠে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসীর সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রীর অভিবাবক সাইফুল ইসলাম,শফিক ইসলাম, মাইদুল ইসলাম ও মনির হোসেনসহ অনেকে। ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম বলেন, খনজনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র স্কুলটি ও খেলার মাঠটি একশত বছর অতিবাহিত হয়েছে। স্কুল মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় সরকারকে দ্র্ত উদ্যোগ নিতে হবে। শফিকুল ইসলাম বলেন“বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকার মানুষের ও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা দরকার নাই। তিনি আরো বলেন এখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ হলে এখানে মাদকের আগ্রা হবে তাই আমরা এখানে কোন ভবন চাইনা।
শিক্ষার্থীরা অভিযোগ মনির হোসেন বলেন,“আমাদের একমাত্র খেলার মাঠ কেড়ে নেওয়া হলে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হব। আমরা চাই মাঠটা যেমন আছে তেমনই থাকুক। ভবন হোক অন্য কোথাও।”মানববন্ধন চলাকালে শিক্ষার্থীর অভিভাবকরা বিভিন্ন ল্লোগান দেয় “আমাদের মাঠ ফেরত চাই, মাঠ দখল চলবে না”, “খেলাধুলা আমাদের অধিকার, আমাদের মাঠ বাঁচা ও বাচ্চাদের অধিকার ফিরিয়ে দাও। বক্তারা আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসা হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন