ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১০:৫৬

ওয়েস্ট ইন্ডিজের জোড়া আঘাতে দুই ব্যাটারের বিদায়ের পর নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেন ড্যারিল মিচেল। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। ক্রাইস্টচার্চে এই ইনিংস খেলার পথে তার কুচকিতে টান পড়ে। তাই সিরিজের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডের সাত রানের জয়ে মিচেল ১১৮ বলে ১১৯ রান করেন। স্ক্যান করাতে তাকে ক্রাইস্টচার্চে থাকতে হচ্ছে। তাকে নিয়ে অনিশ্চয়তা থাকায় নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে হেনরি নিকলসকে।
মিচেলকে হারানো দলের জন্য বড় ধাক্কা। এই মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল তার হাতে। সবশেষ ম্যাচে দলকে বিপদ থেকে উদ্ধার করে অধিনায়ক মিচেল স্যান্টনারের প্রশংসা কুড়ান তিনি, ‘সে বিপদের রক্ষাকর্তা। চমৎকার খেলেছে সে, এক পায়ের ওপর ভর করে শেষ পর্যন্ত।’
মিচেল যদি খেলতে না পারেন, তাহলে নিকলসকে একাদশে জায়গা পেতে লড়তে হবে মার্ক চাপম্যানের সঙ্গে। এই বছর চার ওয়ানডে খেলে ১০১.৩৩ গড় চাপম্যানের। কিন্তু কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছে না তার। অন্যদিকে ওটাগো ও অকল্যান্ডের বিপক্ষে ফোর্ড ট্রফিতে টানা দুই সেঞ্চুরিতে ৭৬.৫০ গড়ে ৩০৬ রান করে প্রতিযোগিতার শীর্ষ ব্যাটার নিকলস।
ইনজুরির কারণে এই সিরিজে এরই মধ্যে মোহাম্মদ আব্বাস, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রোর্কে, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্সকে ছাড়া খেলছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে কুচকির সমস্যায় পড়েছেন কেন উইলিয়ামসন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার কারণেই মূলত তাকে এই সিরিজে বিবেচনা করেননি নির্বাচকরা।    

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড