ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে মধ্যরাতে স্লোগান দিয়ে যুবলীগের টায়ার জ্বালিয়ে মশাল মিছিল


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১:১১

মেহেরপুরের গাংনীতে মধ্যরাতে মশাল মিছিল করেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মী। রবিবার দিবাগত (১৭ নভেম্বর) মধ্যরাতে মিছিলটি বের হয়। মিছিলে ৬-৭ জন লোক উপস্থিত ছিলেন। মিছিলটি মাত্র ৪৩ সেকেন্ড স্থায়ী ছিল।

কয়েকজন মশাল হাতে ও টায়ারে আগুন জ্বালিয়ে "জয়বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য" শ্লোগান দিচ্ছে। 

মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের কুঞ্জ রেস্ট্রুরেন্টের সামনে রাত ১ টা থেকে দুইটার মধ্যে এই ঘটনা ঘটে।

 মৃদুস্বরে কয়েকবার স্লোগান দেওয়ার পরই তারা ওই এলাকা থেকে চলে যায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।

সকালের দিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তারা।

এই বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি কারা কোথায় করেছে তা জানার চেষ্টা করছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে আমাদের টিম কাজ  করছে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ