এনসিপির কেন্দ্রীয় নতুন কমিটিতে নাগরপুরের ওয়াহেদুজ্জামান সুমন যুগ্ম সদস্য সচিব
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি ১৭ নভেম্বর ২০২৫, সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ৬ মাসের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান জনাব মোঃ ওয়াহেদুজ্জামান সুমন। তিনি কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণার সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসেবার মানসিকতা বিবেচনায় ওয়াহেদুজ্জামান সুমনের মতো যোগ্য ব্যক্তিকে দলে গুরুত্বপূর্ণ পদে রাখা সময়ের দাবি।
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওয়াহেদুজ্জামান সুমন ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি–এর শাপলা কলি প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে জোরালো প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর সাথে নিয়মিত মতবিনিময়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
কমিটি ঘোষণার পর সুমন বলেন,
“দলের প্রতি আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। জনগণের বিশ্বাস অর্জনই আমার প্রথম লক্ষ্য।”
নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল