ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:১৭

“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অতিথিবর্গ দিবসের সূচনা করেন। পরে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের ও বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিক্রা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ৮৫ভাগ উন্নয়ন কাজে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। তাদের নিরলস শ্রমে উন্নয়ন কাজগুলো বাস্তব রূপে বিকশিত হয়। তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরে জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগে গিয়ে শেষ হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার