ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

একই বাসে চড়ে মাঠে গেলেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৫ বিকাল ৫:৫

সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচে খেলা শেষে হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা। এরপর নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও একই ঘটনা দেখা গেছে। তবে এবার দৃষ্টিহীন নারী ক্রিকেট প্রতিযোগিয়াতায় হাত মেলালেন ভারত-পাকিস্তানের ক্রিকেটারারা।

শ্রীলঙ্কায় দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে। সেখানেই খেলছে ভারত ও পাকিস্তান। গতকাল রোববার দুই দলের মধ্যকার খেলা ছিল।

ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তখন মনে হয়েছিল, এই ম্যাচেও হয়তো সেই আগের মতো দৃশ্যই দেখা যাবে। কিন্তু খেলাশেষে দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে হাত মেলান। অনেকে প্রতিপক্ষ ক্রিকেটারকে জড়িয়েও ধরেছেন।

খেলা শেষে শুধু হাত মেলানোই নয়, একই বাসে চড়ে হোটেল থেকে মাঠে গিয়েছিল দুই দল। ভারত-পাকিস্তানের এই খেলা শ্রীলঙ্কার টেলিভিশনেও সম্প্রচার করা হয়েছে।

এই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিল পাকিস্তান। জবাবে ১০.২ ওভারে রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড