ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

লিথুয়ানিয়াকে উড়িয়ে নেদারল্যান্ডস বিশ্বকাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১০:৪৭

দুই মাস আগে লিথুয়ানিয়ার মাঠে প্রবল চাপের মুখে পড়েও পাঁচ গোলের থ্রিলার জিতেছিল নেদারল্যান্ডস। আমস্টারডামে তাদের পাত্তাই দিলো না ডাচরা। গতকাল (সোমবার) লিথুনিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে রোনাল্ড কোমানের দল।
বিশ্বকাপ নিশ্চিত করতে এক পয়েন্ট পেলেই হতো। তবে তারা জয়ের জন্য খেলেছে। ১৬তম মিনিটে বল পেয়ে বক্সে বাড়ান ফ্রেংকি ডি ইয়াং। ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিজানি রেইডার্স।
ম্যানসিটির এই মিডফিল্ডার আধঘণ্টার মাথায় দ্বিতীয় গোল পেতে পারতেন। কিন্তু তার শট লাগে পোস্টে।
বিরতির পর চার মিনিটের মধ্যে তিন গোল করে নেদারল্যান্ডস জয় সুনিশ্চিত করে। ৫৮ মিনিটে বক্সের ভেতরে প্রতিপক্ষের হ্যান্ডবলে পেনাল্টি থেকে কডি গাকপো ২-০ করেন।
৬০তম মিনিটে গাকপোর পাসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জাভি সিমন্স। পরের মিনিটে পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে চতুর্থ গোলটি করেন দোনিয়েল মালেন।
গ্রুপের আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে পোল্যান্ড। ৮ ম্যাচে ২০ পয়েন্ট ডাচদের। আর পোলিশরা পেয়েছে ১৭ পয়েন্ট।
বাদ পড়েছে ফিনল্যান্ড (১০), মাল্টা (৫) ও লিথুয়ানিয়া (৩)।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র