ফেনী জেলার শ্রেষ্ঠ ওসি ফুলগাজী থানার নুরুজ্জামান
ফেনী জেলার ছয়টি থানার মধ্যে ২০২১ সালের মে মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হলেন ফুলগাজী থানার ওসি এএনএম নুরুজ্জামান। তিনি ফুলগাজী থানায় যোগদান করে মাদক দমন করতে বিশেষ গোপনীয় অভিযানে দায়িত্ব পালনে অল্প সময়ে যে ভূমিকা রেখে দক্ষতা দেখিয়েছেন তা বার প্রশংসা কুড়িয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে গত বৃহস্পতিবার (৩ জুন) অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।
মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম-পিপিএম) তাকে সম্মাননা স্মারক ও পুরস্কর তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম (পিপিএম) উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, জেলার ছয়টি থানার মধ্যে সামগ্রিক কর্মতৎপরতায় ফুলগাজী থানার ওসি এএনএম নুরুজ্জামান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্যদিয়ে তার আগাম দিনের দায়িত্ববোধ আরো বাড়বে বলে আশা করি। পাশাপাশি ফুলগাজীর জনগণ আরো ভালো সেবা পাবেন।
এ প্রসঙ্গে ওসি এএনএম নুরুজ্জামান বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরো বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এএনএম নুরুজ্জামান চলতি বছরের মে মাসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফুলগাজী থানায় যোগদান করেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied