দুই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল ও হংকং যাচ্ছে হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব
হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের খেলোয়াড়রা পূর্বের মতো এবারও একসাথে দুটি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। ১ থেকে ৫ ডিসেম্বর নেপালের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন গাউছ মিয়া, হামিদুর রহমান রাকিব, মো. ইমরান ও রাসেল। দলের কোচ হিসেবে সঙ্গে থাকছেন বাবুল আহমেদ রুবেল।
নেপাল সফর শেষে আবার ১৭ ডিসেম্বর চার খেলোয়াড়কে নিয়ে হংকংয়ে আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন কোচ রুবেল। হংকং টুর্নামেন্টে কোচ রুবেল নিজেও অংশ নেবেন খেলোয়াড় হিসেবে। গত বছর হংকংয়ের একই প্রতিযোগিতায় তিনি ৫২ কেজি ওজনে খেলেছিলেন। এবার তিনি ৫১ কেজি ওজনে লড়বেন। গাউছ ৭০ কেজি, ইমরান ৫৪ কেজি, রাসেল ৬০ কেজি এবং রাকিব ৫৭ কেজি ওজনে প্রতিযোগিতা করবেন।
কোচ বাবুল আহমেদ রুবেল বলেন,
“আমরা ভালো ক্যাম্প করছি। আশা করি নেপাল ও হংকং—উভয় প্রতিযোগিতায় ভালো ফল নিয়ে দেশে ফিরবো। একজন কোচ হিসেবে নেপালে যাচ্ছি, আর হংকংয়ে যাচ্ছি খেলোয়াড় হিসেবে—এটা আমার জন্য গর্বের।”
তিনি আরও জানান, হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের খেলোয়াড়রা এর আগেও দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, হংকং, ভারত, আমেরিকা, কাজাখস্তান, চায়না, মঙ্গোলিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম অর্জন করেছেন।
স্পন্সরের অভাবের কথা তুলে ধরে রুবেল বলেন,
“আমরা ছবিতে বাহবা পেলেও অর্থনৈতিক সহায়তা খুব কমই পাই। নিজেদের খরচে বিভিন্ন কোম্পানির সহযোগিতায় ও নিজেরা টাকা জমিয়ে বিদেশে খেলতে যাই। সরকার যদি মার্শাল আর্টের প্রতি একটু নজর দেয়, বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।”
শেষে তিনি সবার কাছে দোয়া চান—
“আমার স্বপ্ন, নেশা এবং পেশা—সবই মার্শাল আর্ট। দেশের জন্য যেন সম্মান বয়ে আনতে পারি, সবাই দোয়া করবেন।”
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ