কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে শহীদ আবুবকর আবুর সপ্তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত জেলা বিএনপির সহ-সভাপতি,কেশবপুর উপজেলা বিএনপির সফল সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শহীদ আবুবকর আবু-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৮ নভেম্বর বিকেল ৩টা কেশবপুর পাইলট স্কুল অডিটোরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ আবুবকর আবু হত্যার বিচারের দাবি জানানো হয়। সমন্বয়ক পরিষদের ব্যানারে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি'র অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। সঞ্চালনা করেন সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক হুমায়ুন কবীর সুমন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুরের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপি'র সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা,এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবুর উত্তরসূরি হুমায়ুন কবীর পলাশ।
সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস রেজাউল ইসলাম মাসুদুজ্জামান মাসুদ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটাল এছাড়া কৃষক দল যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ স্মরণসভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত