ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১:৪৭

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিকুল আলম তেনজিংকে স্বাগত জানিয়ে ১৮ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় সন্দ্বীপ পৌরসভা মার্কেট চত্বরে এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত এলাকাবাসীর উপস্থিতিতে পুরো বাজার চত্বর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দলীয় দপ্তরে দায়িত্বপ্রাপ্ত এবং চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মনোনয়ন প্রত্যাশী জননেতা তারিকুল আলম তেনজিং।

প্রধান অতিথির বক্তব্য তারিকুল আলম তেনজিং বলেন,“সন্দ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বৈষম্য তৈরি হয়েছে তা দূর করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে জনগণের অধিকার আদায়ের প্রতীক। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে সন্দ্বীপের প্রতিটি জনগণের পাশে থেকে উন্নয়ন, নিরাপত্তা ও একটি সুশাসিত সমাজ গঠনে কাজ করবো।”

তিনি আরও বলেন,“এই পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—সন্দ্বীপ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ।”

গণসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জি.এস.
আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আজমত আলী বাহাদুর,সাবেক ছাত্রনেতা জামসিদুর রহমান,বিএনপি নেতা ফোরকান উদ্দীন রিজভী 
পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম শিমুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল বশার লিটন,সাবেক ছাত্রনেতা জাহেদ কামাল,পাশা সুজন, জয়নাল আবেদিন বাকের, সাবেক কাউন্সিলর মোঃ কাউছার,  মশিউর রহমান মশি, ,৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হেমায়েত উল্যাহ আরঙ্গ হিমু সহ আরো অনেকে। 

এসময় বক্তারা বলেন,“সন্দ্বীপের জনগণ আজ পরিবর্তন চায়। ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তেনজিং সাহেবই সন্দ্বীপের উন্নয়ন ও জনগণের অধিকারের পক্ষে সঠিক নেতৃত্ব দিতে পারবেন।”

সভায় বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি–সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত