ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বেউরঝারি সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করে বিজিবি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ৩:৪৫

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে মাদক ও ২টি মটরসাইকেলসহ আটক করে বিজিবি’র একটি টহল দল।  
গ্রেফতারকৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো: রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) ও মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মো: হাকিম (২৪)।
বুধবার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই  দিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনস্থ বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত এলাকার দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনুমানিক ২ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় (উদয়পুর মাহাতবস্তি) নামক স্থানে অভিযান পরিচালনাকলে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪শ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেন এবং ২টি মটরসাইকেলসহ উপরে উল্লেখিত ৩ জনকে আটক করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র বেউরঝারি কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ৩ জনকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও মটরসাইকেলসহ বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার