ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ৩:৪৯

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ফার্নিচার দোকানদার লক্ষণ সূত্রধর বলেন, রাতে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ পাহারাদার গ্রাম পুলিশ ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকে। বাইরে এসে দেখি ব্যাংকের দেয়াল আর আমার দোকানের চালায় আগুন ধরে গেছে। পরে আমি ও আশপাশের লোকজন বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাই উপজেলায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে। এগুলা নিরাপত্তার জন্য চুকিদার রাখা হয়েছে।ভোর রাতে সুয়াপুর শাখায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার