শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল
শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার জেলা শহরের এনসিপি কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে বড়বাজার চাররাস্তা মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, ন্যাশনাল লয়ার্স অ্যাসোসিয়েশনের মুখ্য সংগঠক ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, “দেশের জনগণের রায়ে প্রমাণিত খুনি শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতকে হাসিনাকে ফেরত দিতে হবে। তা না হলে বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক প্রশ্নের মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসন রুখতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। এ সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. আরিফ খান, আসিক রাব্বি, সদস্য (সংগঠন/দপ্তর) মো. হাসনাত জামান সৈকত, সদস্য (অর্থ) মো. তামিম ইসলাম, সদস্য (লিয়াজোঁ) মাহাবুব ই তৌহিদ রবিন, সদস্য (প্রচার) আমির হামজা, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী হাসমত উল্লাহ, সদস্য মুবারক হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা শেখ হাসিনার বিচারের পাশাপাশি গণহত্যার দায়ে সংশ্লিষ্ট সব সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির