সৌর বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে কৃযি সেচ প্রকল্প বাস্তবায়নে মতামত ও উদ্বুদ্ধকরণ সভা
মাদারীপুর শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ ভবনে সন্ধা ৭ টার সময় মাদারীপুর পল্লি বিদ্যুৎ সমিতি কর্তৃক সৌর বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে কৃযি সেচ প্রকল্প বাস্তবায়নে মতামত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। মো. মনজুরুুল আলমের (ডিজিএম) সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জোনাল অফিসার (এসি) মো. বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বাবু শ্যামল ঘোষ এবং সভাপতি হিসেবে বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খোকন বয়াতি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বাপবিবো), জিওবি, বাপবিবো এবং এডিবি অর্থায়নে কৃষক ভাইদের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎচালিত ডাম্পিং সিস্টেমের বিস্তারের জন্য বিশেষ অনুদান দিয়ে অত্যন্ত কমে মূল্যে সৌর বিদ্যুৎচালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের অধীনে মোট ২১টি জেলার ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলায় অগভীর এ সেচ পাম্প স্থাপন কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়াও তিনি বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর শাখার দায়িত্বপ্রাপ্ত অফিস ইনচার্জ মো. অহিদুজ্জামান খানের বিদ্যুৎ সেবার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied