শরীয়তপুরের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ভেদরগঞ্জের মানুষের থেকে যে পারিবারিক শিক্ষা পেয়েছি, সে শিক্ষার প্রতিফলন হিসেবে এখানে কোনো ভেদাভেদ রাখব না।
তিনি আরও বলেন, সবাই দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করব। শরীয়তপুরের উন্নয়নে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করব। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার নূরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এদিকে পরিদর্শন করতে প্রতিষ্ঠানটিতে পৌঁছালে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। শিক্ষার্থীরা তার চারপাশে ভিড় করে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। স্কুল পরিদর্শন শেষে নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান এবং শিক্ষা উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এর আগে, এদিন সকাল ৯টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হন। পরে নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী উপহার দেন। উপহার পেয়ে উৎসাহিত শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের