ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল, শান্ত-জয়ের উন্নতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২৫ বিকাল ৬:৪৯

ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটারের মর্যাদা হারালেন ভারতের রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার সেঞ্চুরিতে তার জায়গা নিলেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ড ব্যাটার তার ক্যারিয়ারে প্রথমবার শীর্ষস্থানে বসলেন। তিনি দ্বিতীয় নিউজিল্যান্ডার হিসেবে এই কীর্তি গড়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি করেন মিচেল। ১১৮ বলে ১১৯ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২ ছয়। তাতে ১৯৭৯ সালে শীর্ষে ওঠা কিউই গ্রেট গ্লেন টার্নারের পর এক নম্বর ব্যাটার হলেন তিনি।
এদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে অস্বস্তিকর হারের স্বাদ দিয়ে র‌্যাংকিংয়ে উন্নতি করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তাদের অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবার শীর্ষ পাঁচে উঠেছেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ৫৫ রান করেন। দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে সেঞ্চুরি করে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার ধাপ এগিয়ে ৩৪তম। ১১৪ বলে ১৪ চারে ১০০ রান করেন তিনি। ১৭১ রান করেছেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় টেস্ট শতক হাঁকিয়ে ১৯ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে উঠেছেন। 
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের, পাঁচ ধাপ করে এগিয়ে যথাক্রমে ২২ ও ২৬তম তারা।
তিন ম্যাচ সিরিজে ৩-০ তে এশিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর পাকিস্তানের বোলারদেরও উন্নতি হয়েছে। স্পিনার আবরার আহমেদ ১১ ধাপ লাফিয়ে নয়ে এবং হারিস রউফ পাঁচ ধাপ এগিয়ে ২৩তম। আগের মতোই বোলারদের তালিকায় এক নম্বরে আফগাস্তিানের রশিদ খান।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র