ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আলকরাকে শান্তির জনপদ ও মডেল ইউনিয়নে রূপান্তরে কাজ করব : মাঈন উদ্দীন ভূঁইয়া


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১২:২৮

সরকার ঘোষিত লকডাউন শেষে বৈশি^ক মহামারি করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করলেই কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে স্থানীয় হাট-বাজারসহ গ্রামের চা-স্টলগুলো। বইছে নির্বাচনী হাওয়া, সম্ভাব্য সকল প্রার্থীই এখন মাঠে। 

আলকরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি লীগের সহ-সভাপতি, আ’লীগ নেতা মাঈন উদ্দীন ভূ্ইঁয়া, ঢাকা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, ইউনিয়ন আ’লীগের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ। সম্ভাব্য সকল প্রার্থীই করোনা দুর্যোগ মুহুর্তে সামর্থ অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের সাথে কুশলবিনিময় করে নিজের প্রার্থীতার বিষয়ে জানান দিচ্ছেন।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা মাঈন উদ্দীন ভূ্ইঁয়া বলেন, সবসময় ইউনিয়নের প্রতিটা নেতা-কর্মীর খোঁজখবর নিয়েছি। সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকলের পাশে ছিলাম। প্রিয় নেতার নির্দেশে করোনা দূর্যোগে রাতের আঁধারে অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন সহায়তা পৌঁছে দিয়েছি। গত নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দলের সিদ্ধান্ত ও চৌদ্দগ্রামের গণমানুষের আস্থার শেষ ঠিকানা, সাবেক সফল রেলপথ ও ধর্মমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র নির্দেশে তখন মনোনয়ন প্রত্যাহার করে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করি। এবারও দলের মনোনয়ন প্রত্যাশী। প্রিয় নেতা মনোনয়ন দিলে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করবো। নির্বাচনে জয়লাভ করলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গীবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অপরাধমূলক সকল কর্মকান্ড দমনে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবো। এছাড়াও রাস্তাঘাট, পুল-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধন করে আলকরা ইউনিয়নকে একটি শান্তির জনপদ ও মডেল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

এমএসএম / জামান

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত