ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ ইং নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা ট্রাক টার্মিনালের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নির্বাচনী উপ পরিষদের চেয়ারম্যান মোঃ মেরাজ ইসলাম, সঞ্চালনা করে নির্বাচনী উপ পরিষদের সদস্য সচিব শেখ মোঃ মাহফুজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা,সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন।জেলা ট্রাক - মিনি ট্রাক ও কার্ভাডভ্যান মালিক গ্রুপের সভাপতি হাজী জয়নাল আবেদীন,কোষাধক্ষ্য লোকমান হোসেন,বাস মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনসুর আলী দানা,
মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন শাহ,সাধারণ সম্পাদক খবির উদ্দিন, টেং লরি সভাপতি হারুন মোল্লা,বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন,আপ্যায়ন সম্পাদক জাকারিয়া মাসুদ,সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম সহ আরো অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দায়িত্ব গ্রহণ করেন ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া সহ কমিটির ১৭ জন অন্যান্য সদস্যরা।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মোঃ মেরাজ ইসলাম বলেন আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন এবং সকলে মিলেমিশে কাজ করার জন্য তিনি আহবান জানান।পরিশেষে নির্বাচন উপ কমিটির চেয়ারম্যান উপ পরিষদের দায়িত্ব বিলুপ্ত ঘোষনা করেন এবং নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার