তারেক রহমানের নেতৃত্বে অবহেলিত শরীয়তপুরকে আধুনিক জেলায় গড়ার প্রতিশ্রুতি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর
শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলার ইসলামপুর ও কনেশ্বর এলাকায় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে গণসংযোগকালীন তিনি এ কথা বলেন।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর জেলার মানুষ আমার পরিবারের সদস্য। এ এলাকা দীর্ঘদিন অবহেলিত থাকলেও এখন মানুষ নতুন আশার আলো দেখছে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের পরিকল্পনায় শরীয়তপুরকে একটি আধুনিক জেলায় উন্নীত করা হবে।
তিনি আরও জানান, শুধু প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতে তার সংসদীয় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার লক্ষ্যেই তিনি কাজ করতে চান।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সকাল থেকে ইসলামপুর ও কনেশ্বর এলাকায় সাংগঠনিক কার্যক্রম শেষে পশ্চিম কুতুবপুর গ্রামের খাইরুন্নেসা মুজিব নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায়,কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল আয়োজন করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এড শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, উজ্জ্বল সিকদার, জেলা সেচ্ছাসেবকদলের সহসভাপতি জুয়েল মাদবর, বিএনপি নেতা এনামুল হক মুন্সি । পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের