ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ৪:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফের সভাপতিত্বে  উপজেলার লেবুখালি দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমীর মুল কক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান খান।  এসময় বিভিন্ন হাফেজি ও নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং পটুয়াখালী-১আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সুস্থতা কামনা করে  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লেবুখালি  দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমীর পরিচালক হাফেজ আমানুল্লাহ। এ সময় উপজেলা যুবদলের সদস্য মোঃ ফারুক হোসেন,বিএনপি নেতা সালাম হাওলাদার,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সাইদ মৃধা,আজিজ আহমেদ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোমিন, ছাত্রদল নেতা শাহরিয়ার বাবু, সাইফুল হাওলাদার,  লেবুখালি ইউনিয়ন ছাত্রদল নেতা মামুন চৌকিদার, নিরব শরীফসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২

বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন