বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামী দেলোয়ার হোসেনকে আটক করেছে বিশ্বম্ভপুর থানা পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেনের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর এলাকা থেকে ১৯ নভেম্বর বুধবার রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে দুই মামলার পরোয়ানাভূক্ত আসামী, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী দিলোয়ার হোসেনকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। দেলোয়ার হোসেনের পিতার নাম সুলেমান মিয়া, সে তাহিরপুর থানাধীন বিন্নাকুলি গ্রামের বাসিন্দা, সে বর্তমানে বিশ্বম্ভরপুর থানা এলাকার ধনপুর গ্রামে বসবাস করে। পুলিশ সূত্রে জানা যায় বিশ্বম্ভরপুর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ১৯ নভেম্বর ২০২৫; জি আর নং-২১০, তারিখ- ১৯ নভেম্বর ২০২৫; ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে জিআর-৯৬/২৫ (বিঃপুর) ও ৯৬(ক)/২৫ (বিঃপুর) মামলা রয়েছে এবং সে একজন চিহ্নত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত