কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিনে কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ,বিনামূল্যে ওষধ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন মাদরাসা শিক্ষাথীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।এতে সহস্রাসিধক নারী ও পুরুষকে ফ্রী চিকিৎসাসেবা ওষধ বিতরণসহ ৩ হাজার বিভিন্ন মাদরাসা শিক্ষাথী ও দুস্থ মানুষকে খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই কর্মসুচির আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:মো:ইউনুস আলী সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, টিএমএস মেডিকেল কলেজ সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি ও যুগ্ন -মহাসচিব, কেন্দ্রীয় ড্যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার ,মোজাম্মেল হক ,নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, একেএম আশরাফ হোসেন আপেল।
বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজার রহমান আপেল সিদ্দীকি,জাহিদুল ইসলাম খাঁন,জাহাঙ্গীর বাদশা টুটুল ,আমিন সিদ্দিকী, ইব্রাহিম আলী প্রমুখ।
এসময় ইউনুস আলী জানান, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোন ডাক আসলে সে ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রাম ১ আসনবাসীকে সাথে নিয়ে রাজপথের প্রতোক্যটি লড়াই সংগ্রাম জয় করব।
তিনি আরো জানান কুড়িগ্রাম ১ আসনবাসীর সাথে আমি দীর্ঘ দিন যাবৎ মাঠে ঘাটে কাজ করছি।বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা আমাকে সুযোগ করে দিলে অএ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭