ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২৫ বিকাল ৫:১৭

নওগাঁর মান্দা উপজেলা   বিএনপির সভাপতি এম.এ মতিনের পথসভা ও লিফলেট  বিতরণ অনুষ্ঠানে জনতার ঢল নেমেছে। লিফলেট বিতরণের আগে বিএনপির একাংশ মতিন সমর্থক ও নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে এ দৃশ্য দেখাগেছে। বিএনপি প্রেমী নেতাকর্মীদের প্রায়  তিন হাজার মোটরসাইকেল শোডাউন ও পথসভায় অংশগ্রহণ করেন।

পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের” প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাই বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। লিফলেট বিতরণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।”

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকারসহ স্থানীয় নেতারা।

এর আগে সতিহাট এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে যোগ দেন।

 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২