গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
খেলাধুলাভিত্তিক জ্ঞানচর্চার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গেমপ্লিফাই দেশের ক্রীড়া উৎসুক মেধাবীদের জন্য সফলভাবে আয়োজন করেছে অনসাইট স্পোর্টস কুইজ এবং তাৎক্ষণিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অসংখ্য ক্রীড়ানুরাগীর অংশগ্রহণে জমজমাট অনুষ্ঠানটি জুম্মার পর গতকাল দুপুর ২ টায় শুরু হয়ে সাড়ে ৪ টায় শেষ হয়। এর ফাঁকে ফাঁকে ছিল মধ্যাহ্নভোজ এবং গেমপ্লিফাই নিয়ে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ। পুরো আয়োজনের ভেন্যু ছিল মিরপুর-১ এর গ্র্যান্ড প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টের সম্মেলন কক্ষ।
শীর্ষস্থান অর্জনকারী তিনজন পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছে। এছাড়া জাতীয় পর্যায়ের শীর্ষ তিনজন ২০২৬ বিশ্বকাপ ফুটবল মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি দেখার বিরল সুযোগ পাবে। এসব ব্যবস্থা করবে গেমপ্লিফাই। উল্লেখ্য, গেমপ্লিফাই ক্রীড়াপ্রেমীদের জন্য দেশের প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটি যেটি ক্রীড়াপ্রেমীদেরকে ভার্চুয়ালী এবং সরাসরি একত্রে রাখে। পাশাপাশি, প্রতি সপ্তাহে দুটি অনলাইন স্পোর্টস কুইজ, প্রতি মাসে অনসাইট কুইজ প্রতিযোগিতা, মাসে তিনটি স্পোর্টস নিউজ পোস্টিং প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া গেমপ্লিফাই ওয়েবসাইটে সারা বিশ্বের সমস্ত খেলার আপডেট, সময়সূচী ইত্যাদি জানা যায়। ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ ও পেজ মিলিয়ে লাখো ক্রীড়া উৎসাহী তরুণ- তরুণী ক্রীড়াজ্ঞান চর্চায় সংযুক্ত রয়েছেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা