ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:৫৮

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। একটি কুচক্রী মহল নির্বাচনকে কেন্দ্র করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এদেশে যেমন আর ফ্যাসিবাদের জন্ম হবে না তেমনই রাষ্ট্রের স্বার্থ বিরোধী রাজনীতিও চলবে না। আগামীর বাংলাদেশ চলবে এদেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী।   একটি শক্তিশালী নির্বাচনী জয় একটি শক্তিশালী ম্যান্ডেট নির্দেশ করে, যা সরকারের নীতি বাস্তবায়নের ক্ষমতাকে আরও শক্তিশালী করবে

তিনি  ২১ নভেম্বর (শুক্রবার) বিকাল তিনটায় ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে নাগরিক সচেতনতা  বৃদ্ধি ও কেন্দ্র ভিত্তিক স্থানীয় জনগণের সাথে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চট্টগ্রাম -৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ’র ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে  প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালেই এদেশের রাষ্ট্র পরিচালনার জন্য সংস্কার কাঠামোর ঘোষণা ৩১ দফার মাধ্যমে সবার সামনে আনেন। এখন অনেকেই বলেন বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে, এগুলো হলো ঐ গুপ্ত রাজনৈতিক শক্তির মিথ্যা প্রপাগাণ্ডা। আমাদের সজাগ থাকতে হবে গুজব, প্রপাগাণ্ডা সম্পর্কে। যুবদলের নেতা-কর্মীদের প্রতিটি ভোটারের ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর বার্তা ৩১ দফা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ কে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে  জয়যুক্ত করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

পাঁচশাইশ থানা  যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি'র সভাপতিত্বেও ৪৩নং  সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি'র সদস্য সচিব আবদুল মান্নান,মহানগর যুবদলের সাবেক যুগ্ম  সম্পাদক হুমায়ুন কবির,এরশাদ হোসেন,তৌহিদুল ইসলাম রাসেল,ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রুবেল, জাহাঙ্গীর আলম বাবু, সাহাবাব ইয়াজদানি,পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিল্লাত হোসেন, আলমগীর হোসেন দীপু,শফিউল বাসার শামু,মোহাম্মদ ওবায়দুল, সদস্য মোঃ আলাউদ্দিন,মোহাম্মদ নাছির,মোহাম্মদ মোরশেদ,মোঃ মনসুর, জুনায়েদ হাসান রানা, ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক জাবেদ হোসেন সদস্য সচিব সোলাইমান হোসেন মনা,৪২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র আহবায়ক মোহাম্মদ মাসুদ আলম,মোহাম্মদ কামাল,মোহাম্মদ সুমন,মোহাম্মদ সাইফুল,হানিফ রানা, গরীবুল্লাহ খোকন,মোহাম্মদ ফিরোজ,মাসুদ রানা,জসিম উদ্দিন তালুকদার,আনোয়ার হোসেন হেলাল,মোহাম্মদ মাসুদ, ইব্রাহিম খলিল, আলম মাঝি প্রমুখ নেতৃবৃন্দ

এমএসএম / এমএসএম

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও