ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুর পাকুটিয়ায় কান্দাপাড়া মানবিক যুব উন্নয়ন ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ৪:১৮

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের কান্দাপাড়া মানবিক যুব উন্নয়ন ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব এবং টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ ওয়াহেদুজ্জামান সুমন। তিনি বলেন, যুবসমাজের মানবিক উদ্যোগ একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ শওকত আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাকুটিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সংগ্রাম হাবীব, যিনি মানবিক সহায়তার এই ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ আলামিন হোসেন এবং সমাজসেবক মোঃ এস এম আজিজুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সদস্য মোঃ সফিউল আলম শিপন।

পুরো আয়োজনের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সুজন মিয়া। তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানের শেষে অতিথিরা স্থানীয় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা