ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র কর্মী সম্মেলন ও শ্রেষ্ঠ কর্মী সম্মাননা
ঠাকুরগাঁওয়ের তথা দেশের স্বনামধন্য উন্নয় সংস্থা ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতাধীন রাণীশংকৈল জোন ও ঠাকুরগাঁও জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সাথে জুলাই-অক্টোবর প্রান্তিকের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার রাতে ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইকো –সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, বিশেষ অতিথি ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এছাড়াও রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জোনের সকল উন্নয়নকর্মীসহ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে কর্মীদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান করা হয়। রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জোনের সকল উন্নয়নকর্মী ও কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসাহব্যঞ্জক ও উদ্দীপনামুখর।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’