ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২২-১১-২০২৫ বিকাল ৫:২২

শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর আরমানিটোলা, মুগদা ও বাড্ডায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। আরমানিটোলায় রেলিং ভেঙে ৩ জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থলে গিয়ে তিনি ভবনের নকশা তাৎক্ষণিকভাবে উপস্থাপন করতে না পারায় মালিকপক্ষের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। সাত দিনের ভেতর নকশা দাখিল এবং ভবনের ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেন তিনি।

এরপর মুগদায় পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়া একটি ভবন পরিদর্শনে গিয়ে দুই ভবনের নিচতলার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে সাত দিনের মধ্যে ভবনগুলোর নকশা জমা দেওয়ার নির্দেশ এবং রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান–হোটেল অবিলম্বে বন্ধ করতে বলা হয়।

বাড্ডার আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের তিনটি ভবনেরও পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। এর মধ্যে দুটি ভবনের কলামে ফাটল থাকায় নকশা দাখিল ও ভবন অপসারণের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় নিরাপত্তার স্বার্থে স্কুলের পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়।

পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান বলেন, “এই ভূমিকম্প ছিল আমাদের জন্য সতর্কসংকেত। এখনই সতর্ক না হলে সামনে আরও বড় বিপর্যয় আসতে পারে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা, বন্ধ এবং প্রয়োজন হলে অপসারণ করা হবে। আমরা সকলে সচেতন না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হব।”

পরিদর্শনে রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল