ইবিএল চেয়ারম্যান শওকত আলীর 'টাকা পাচার রহস্য' ঘিরে অনুসন্ধান চলমান: সিটি ব্যাংককে দুদকের চিঠি
ইস্টার্ন ব্যাংক পিএলসি-র (ইবিএল) চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আট হাজার কোটি টাকা পাচার, দ্বৈত নাগরিকত্ব গোপন এবং জাহাজ আমদানির নামে অর্থ সরানোর অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অনুসন্ধানের অংশ হিসেবে এবার বেসরকারি খাতের সিটি ব্যাংক পিএলসি-র কাছে শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সব ধরনের ব্যাংক হিসাব ও ঋণের নথিপত্র তলব করা হয়েছে। শওকত আলী চৌধুরী ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঘটা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে আগামী ১০ মার্চের মধ্যে সব নথিপত্র কমিশনে জমা দিতে বলা হয়েছে।
অভিযোগের নেপথ্যে: জাহাজ না এনেই টাকা পাচার *
দুদকের তদন্ত সূত্রে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। অভিযোগের মূল বিষয়গুলো হলো:
• জাহাজ আমদানির নামে জালিয়াতি: বিএফআইইউ-এর এক তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, শওকত আলী চৌধুরী ও তাঁর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জাহাজ ভাঙার (শিপ ব্রেকিং) ব্যবসার আড়ালে বড় ধরনের জালিয়াতি করেছে। বিদেশ থেকে জাহাজ আমদানির কথা বলে এলসি (ঋণপত্র) খোলা হলেও বাস্তবে কোনো জাহাজ দেশে আসেনি। অথচ এলসির বিপরীতে কয়েক হাজার কোটি টাকা নিয়মবহির্ভূতভাবে বিদেশে চলে গেছে।
• দ্বৈত নাগরিকত্ব ও অর্থ পাচার: শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে বিদেশে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এর সেন্ট কিটস এন্ড নেভিস এর পাসপোর্ট এর কপি ইতোমধ্যে দুদকের হাতে এসেছে। বাংলাদেশের ব্যাংকিং বিধিমালা অনুযায়ী তথ্য গোপন করে দ্বৈত নাগরিকত্ব থাকা অবস্থায় ব্যাংকের চেয়ারম্যান পদে থাকা এবং এই সুযোগে বিদেশে সম্পদ গড়ার বিষয়টি খতিয়ে দেখছে দুদক। অভিযোগ রয়েছে, তিনি এই নাগরিকত্ব ব্যবহার করে বিদেশে বিভিন্ন ‘শেল কোম্পানি’ বা নামসর্বস্ব প্রতিষ্ঠানে টাকা পাচার করেছেন।
• আট হাজার কোটি টাকার লেনদেন: ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে অন্তত আট হাজার কোটি টাকার রহস্যজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ‘এস এন করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানির নামে জালিয়াতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিটি ব্যাংকের কাছে ওই প্রতিষ্ঠানের এলসি কপি, বিল অব এন্ট্রি এবং পরিবেশ ও বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র তলব করেছে কমিশন।
যাঁদের নথিপত্র তলব করা হয়েছে
দুদকের চিঠিতে শওকত আলী চৌধুরী, তাঁর স্ত্রী তাসমিয়া আম্বরীন, মেয়ে জারা নামরীন এবং ছেলে জারান আলী চৌধুরীর নামে সিটি ব্যাংকে থাকা সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), টিআইএন এবং পাসপোর্টের কপি।
এ ছাড়া, তাঁদের ব্যক্তিগত বা মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের আবেদনপত্র, সংশ্লিষ্ট শাখার প্রস্তাব এবং প্রধান কার্যালয়ের অনুমোদনের কপিও তলব করেছে কমিশন।
তদন্তের অগ্রগতি
দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে, "বিভিন্ন প্রতিবেদনে ও অনুসন্ধানে জাহাজ না এনেই টাকা চলে যাওয়ার যে তথ্য এসেছে, তা অত্যন্ত গুরুতর। আমরা সিটি ব্যাংকসহ আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য যাচাই করছি। দ্বৈত নাগরিকত্ব ও শেল কোম্পানির বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হতে পারে।"
এ বিষয়ে বক্তব্য জানতে শওকত আলী চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অন্যদিকে সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুদকের চিঠি পেয়েছে এবং আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব তথ্য সরবরাহ করা হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু