ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২৬ রাত ৯:৫৬

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মোঃ তানভীর হোসেন ও অঙ্গীভূত আনসার (মহিলা) মোছাম্মৎ কোহিনুর বেগম  সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই ব্যক্তিকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাকিব (২৬), পিতা-মোঃ আকবর আলী, মাতা-মোছাম্মৎ সালেহা বেগম, সাং-শাহবাজপুর, ডাকঘর-শাহবাজপুর, জেলা-জামালপুর এবং মোঃ ফিরোজ মিয়া (১৫), পিতা-মোঃ শফিকুল, মাতা-মোছাম্মৎ মনোয়ারা বেগম, সাং-তালুক জামিয়া, থানা-সদর, জেলা-গাইবান্ধা।

পরবর্তীতে আটক দুই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে একই দিন দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।

তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ধরনের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান