ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ১২:৫৮

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘ডায়াবেটিস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিন্স)-এর উদ্যোগে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নিন্সের সম্মেলন কক্ষে এ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ পরিস্থিতি ও হাসপাতালে ভর্তি রোগীদের ডায়াবেটিস ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা.মোহাম্মদ নুরুজ্জামান খান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা প্রয়োজন। রোগীর শারীরিক অবস্থা, অন্যান্য জটিলতা ও চিকিৎসার ধরন বিবেচনায় নিয়ে সমন্বিত চিকিৎসা দিতে হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে আরও দক্ষ ও সচেতন হতে হবে।তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হাসপাতাল ও স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.মো. আবদুল আলীম, অধ্যাপক ডা.মাহমুদুল ইসলাম, অধ্যাপক ডা.ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক ডা.মো.জয়নুল ইসলাম,অধ্যাপক ডা.আবু জাফর মো.সাইফুদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. রুস্তম আলী (মধু), অধ্যাপক ডা.ফারহাদ হোসেন চৌধুরী, অধ্যাপক ডা.মোহাম্মদ সাঈদ হাসান এবং অধ্যাপক ডা. আশরাফুল হক মারুফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার যথাযথ প্রয়োগের মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকদের সমন্বিত ও সময়োপযোগী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।সেমিনারে স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও মেডিকেল অফিসার ডা. শাহিনুর সিদ্দিকী এবং ডা. মো. আমিরুজ্জামান। তাঁরা বিশেষ পরিস্থিতিতে এবং হাসপাতালে ভর্তি রোগীদের ডায়াবেটিস ব্যবস্থাপনার বিভিন্ন দিক, চিকিৎসা পদ্ধতি ও প্রয়োজনীয় সতর্কতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও মেডিকেল অফিসার ডা. রেহনুমা তাসনিন। এ ছাড়া কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও মেডিকেল অফিসার ডা. মো. ফারহান লাবিব।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিন্স) এন্ডোক্রাইনোলজি ইউনিট। বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

aliul / aliul

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে