ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ রাত ১১:৩৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, এমপি-এর মাতা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।

মরহুমা আমেনা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর সভাপতি প্রফেসর ড. মো. মাহবুব আলম এবং মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ।

এক শোকবার্তায় ভ্যাবের নেতৃদ্বয় বলেন,"মরহুমা আমেনা বেগমের ইন্তেকালে তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মরহমা আমেনা বেগম একজন পরহেজগার, নীতিবান ও পরোপকারী নারী হিসেবে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।

আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন মরহুমা আমেনা বেগমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন-আমিন।"

ভ্যাবের নেতৃবৃন্দ মরহুমা আমেনা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত