মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতি লিমিটেড, ঢাকার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় হোটেল স্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
সাধারণ সভায় নবগঠিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন সমিতির সিনিয়র সদস্য ও নবগঠিত কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. মশিহুর রহমান। উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান, সহসভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, সহকোষাধ্যক্ষ মোহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক শাহআলমসহ সমিতির সাবেক কার্যকরী কমিটির সদস্য ও অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা আইনজীবীদের আবাসন সমস্যা সমাধানে সমিতির কার্যক্রম আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সাধারণ সভায় নতুন কমিটি গঠনের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Aminur / Aminur
ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু
রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার
লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান