ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৪:২৭

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (বিএসপিএ)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন ও প্রকাশ করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো ও ধারাবাহিকতা বজায় রেখে যোগ্যতা, অভিজ্ঞতা ও সক্রিয় সম্পৃক্ততার ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল আমীন।

ঘোষিত কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. আরিফুর রহমানকে সভাপতি এবং মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওমর ফারুক, মো. জাহিদুল ইসলাম সজীব, মো. আলমগীর হোসেন রাজা চৌধুরী, মো. সাইদুর রহমান বকুল, আবুল কালাম আজাদ রাজু, মো. কামরুজ্জামান রনি, মো. আমিনুল ইসলাম, মো. ওবাদুল হক সুমন, মো. শিপন আহম্মেদ ও মো. রাকিব হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এস. এম. মাসুদ রানা, মো. মঞ্জুরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. বাইছ হাসান খান, মো. হারুন অর রশিদ, মো. বারেক মজুমদার, মো. সাইদুল ইসলাম সবুর, মো. হোসেন আলী ও দীপক চন্দ্র শীল।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মহিন উদ্দিন গাজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে গাজী ফজলুল হক মুলক, মো. রাশেদ খান, মো. মোবারক হোসেন, মো. রুবেল হোসেন, মো. ইফতেয়ার হক, মো. ইয়াসিন মোল্লা, মো. স্বাধীন সরকার, শুভ দেবনাথ, মো. আরিফ হাওলাদার ও শেখ শাহিনুর ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. মানিক মিয়া ও সহ-দপ্তর সম্পাদক মো. মঈনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. মোতালেব হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. নাজমুল হক ও সহ-আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আল আমীন মুন্সি ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. উদয় হোসেন পারভেজ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম ও সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মো. আল আমীন এবং সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. ওমর খালিক রকি, সোহাগ সরকার, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, প্রদীপ কুমার ঘোষ ও মো. ইমরান খান দায়িত্ব পেয়েছেন। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. শাকিল আহম্মেদ ও সহ-যুব ও ক্রীড়া সম্পাদক পদে সুমন কুমার দাস, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফসানা আক্তার শান্তা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক রানা ও সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন পারভেজ ও সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মো. রানা মিয়া মনোনীত হয়েছেন। এছাড়া শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে মো. মোক্তার হোসেন ও সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে আবুল হোসেন কামরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমান, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মো. মাহবুব আলম ও সহ-গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মো. তারিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. এনামুল হক, মো. শাহজালাল ফারুক, মো. শরীফ হাওলাদার, এস. এম. নাঈম শাহ, কাজী মঞ্জুরুল মিনহাজ, মো. শফিকুল ইসলাম শফিক, মোহাম্মদ আলি, মো. আব্দুর রশিদ, মো. শাহজালাল পারভেজ, মো. কাওসার মাহমুদ, মো. রায়হান মাহমুদ, মো. আবির হাসান, মো. কামরুল হাসান মিঠু ও হুমায়ুন কবির সাজু।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিক্রয় পেশাজীবীদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই কমিটি সমন্বিতভাবে কাজ করবে। একই সাথে সারাদেশে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দক্ষ বিক্রয় পেশাজীবী সমাজ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার