ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
আজ ২২ নভেম্বর ২০২৫ তারিখ আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সভাকক্ষে ঝিনাইদহ অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২০২৫-২৭ বর্ষের জন্য ৫টি পদে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম। সিনিয়র সহসভাপতি-১ পদে রয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং সিনিয়র সহসভাপতি-২ পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল আলম। সাধারণ সম্পাদক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ পদে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম খালিদ সাইফুল্লাহকে নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্যগণ আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা