কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলে মো. হোসাইন (৩৫) এর দায়ের কোপে প্রাণ গেল বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০) এর। ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা গ্রামের নোয়াপাড়া প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। তারপর ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক আঘাত করতে থাকেন। ভয়াবহ কোপে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনো ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়েছি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এমন নৃশংসতা আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হওয়া উচিত।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬