১৯৯১ সালে যারা আমাকে বিজয়ী করেছিল আজও তারা মাঠে কাজ করছেনঃ সিরাজুল ইসলাম সরদার
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেছেন, “১৯৯১ সালে যারা তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আমাকে বিজয়ী করেছিলেন—আজও তারা সবাই আমার জন্য নির্বাচনী মাঠে কাজ করছেন।” শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারেক রহমান প্রেরিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ উপলক্ষে মুলাডুলি ও দাশুড়িয়া বাজারে অনুষ্ঠিত পৃথক দুইটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুলাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরদার, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু তালেব ফকির, বিএনপির সিনিয়র নেতা আব্দুর রশিদ সরদার, আব্দুস সোবহান, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, হুমায়ুন কবীর দুলাল সরদার, মানিক হোসেন, রুহুল আমিন বাবলু, এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস, সেলিনা ইসলাম, রঞ্জু হোসেন, মোহাম্মদ আলী কাজল, কবীর আহমেদ, আবুল কালাম আজাদ, শ্রমিকদল নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচি ঈশ্বরদী ইপিজেড গেট থেকে শুরু হয়ে নতুন হাট গোলচত্বর, সলিমপুর বোর্ডঘর, মুন্নার মোড়, চাঁদ আলীর মোড়, দাশুড়িয়া হাটবাজার এবং সড়ই কান্দি হয়ে শেখপাড়া ও মুলাডুলি বাজারে পরিচালিত হয়।
পাবনা–৪ আসনের জনপ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে প্রায় এক হাজার মোটরসাইকেল ও পাঁচটি কোস্টার বাস নিয়ে নেতাকর্মী ও বিভিন্ন গ্রামের প্রতিনিধিদের অংশগ্রহণে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে