ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে সকল বিভাগ ও হল গুলো স্ব স্ব ব্যানারে অংশ নেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের এই দিনে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শান্তিডাঙ্গা-দুলালপুরের এই জায়গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা প্রত্যেক বছর এই দিনটিকে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে উদযাপন করি। আজকেও তার অংশ হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি।”
তিনি আরও বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, ইসলামী বিশ্ববিদ্যালয় তার সুনামকে অক্ষুণ্ণ রাখবে। শিক্ষার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে এবং পরিবেশগত দিক থেকে—সব দিক থেকেই এই বিশ্ববিদ্যালয় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে, বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে তার অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।”
পরে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু