মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে মাংস কোপানোর খাটিয়ায় কুকুর বসে থাকার ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক সফিক শিমুল হুমকি ও লাঞ্ছনার শিকার হয়েছেন।
১৯ নভেম্বর রাতে বিষয়টি জনস্বাস্থ্য ঝুঁকি মনে করে তিনি ছবি–ভিডিও ধারণ করেন এবং ঘটনাটি মাংস বিক্রেতা শফিক খানকে জানান। শফিক খান তখন নিউজ না করার অনুরোধ করেন। পরে খাটিয়াটি পলিথিনে মুড়িয়ে ছবি পাঠান।
পরদিন (২০ নভেম্বর) সন্ধ্যায় শফিক খানের ডাকে বাজারে গেলে গিমাডাঙ্গার মিজান বিশ্বাসসহ কয়েকজন ব্যবসায়ী উত্তেজিত হয়ে সাংবাদিককে “ধান্দাবাজ” আখ্যা দিয়ে ভবিষ্যতে ছবি না তোলার হুমকি দেন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন।
ঘটনার বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ ফোনে মিজান বিশ্বাসের কাছে ব্যাখ্যা চান। মিজান উল্টো দাবি করেন—সাংবাদিক নাকি তার কাছে টাকা চেয়েছেন। প্রমাণ চাইলে তিনি ফোন কেটে দেন।
বাজারের ক্রেতারা বলেন, মাংসের খাটিয়ায় কুকুর বসে থাকা অস্বাস্থ্যকর ও রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি করে। সাংবাদিককে হুমকি দেওয়া দুঃখজনক।
বণিক সমিতির আহ্বায়ক মারফুদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি সমর্থনযোগ্য নয় এবং সাংবাদিককে হুমকি করাও অনুচিত। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন, কুকুর থেকে সালমোনেলা, ই-কোলাইসহ জীবাণু মাংসে লাগলে ডায়রিয়া, ফুড পয়জনিং ও টাইফয়েডের ঝুঁকি থাকে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এ ধরনের অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি দণ্ডনীয় অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিককে হুমকির অভিযোগও গুরুত্বসহকারে দেখা হবে এবং বাজারে কঠোর তদারকি চালানো হবে।
এমএসএম / এমএসএম
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি