সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শারপিন মোল্লা (৬২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে ঘটে এ ঘটনা।
নিহত শারপিন মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ছেলে মোশারফ হোসেন জানান, সম্প্রতি জমির সীমানা নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশী রাজ্জাক মুন্সির ছেলে ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. রউফুল মুন্সি ও তার পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু কয়েকদিন ধরেই তাদের পরিবারকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছিল। মোশারফ আরও বলেন, শনিবার সন্ধ্যার পর বাবা স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। কুরবান আলীর বাড়ির সামনে পৌঁছালে রউফুল মুন্সি ও তার ভাই বাবুসহ কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাবাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত