দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর দুমকীতে কৃষকের ২টি গাভী লুটের অভিযোগকে 'মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত' দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার রাতে দুমকী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আফরোজা রহমান তাঁর পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে বলেন, প্রতারণার মামলার জেরে পাওনা টাকা আদায়ের প্রসঙ্গকে ভিন্নখাতে নিতে তাঁর দেবর ও স্থানীয় জামায়াত নেতা আবদুল জলিল প্যাদাকে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি জানান, একই এলাকার আমিনুল ইসলাম মজুমদার ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁর স্বামীর কাছ থেকে ধারাবাহিকভাবে প্রায় ৯ লাখ টাকা নেন, যদিও ভুয়া ওয়ার্ক পারমিট দেওয়ায় প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। আদালত আমিনুলকে কারাগারে পাঠালে, জামিনে বের হওয়ার পরও সে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার ভঙ্গ করে পলাতক রয়েছে। আফরোজা রহমান দাবি করেন, শুধু তাঁদের পরিবার নয়—আরও ১০–১২ জনের কাছ থেকে মোট প্রায় ৫৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র। পাওনা টাকা ফেরতের দাবিতে তাঁরা বৃহস্পতিবার আমিনুলের বাবা বারেকের বাড়িতে গেলে, তিনি নিজেই গরু নিয়ে যেতে বলেন। তাঁর নির্দেশ অনুযায়ী গরু দুটি আনা হলেও এখন উল্টো লুট করে গরু নেওয়ার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তিনি আরও বলেন, তাঁর দেবর আবদুল জলিল প্যাদা সেখানে ছিলেন না, কিন্তু একটি মহল তাঁকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে। শুক্রবার স্থানীয় পঞ্চায়েত বাজারে সালিশ বসে, সেখানে বারেক মজুমদার ও তাঁর স্ত্রী আমিনুলের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানান। আফরোজা রহমান বলেন, 'ঘটনায় কোনো ধরনের লুট বা জোরপূর্বক গরু নেওয়ার ঘটনা নেই—এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। পাওনা টাকা ফেরত চাওয়ার বিষয়টিকে ঘুরিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করছে একটি মহল।' এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রতারক চক্রের মাস্টারমাইন্ড আমিনুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী