ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কারখানার জিএম ও প্রশাসনিক কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১:৫০

গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল দশটা থেকে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছে। সোমবার (২৪ নভেম্বর) মহানগরীর কোনাবাড়ী আমবাগ মিতালী ক্লাব এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ) এর শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানার জেনারেল ম্যানেজার তালেব আলী মানিক ও প্রশাসনিক কর্মকর্তা সুমনকে শ্রমিকদের দাবি অনুযায়ী বরখাস্ত করার কথা থাকলেও মালিক পক্ষ তা না করে কারখানায় প্রবেশের অনুমতি দেয়। প্রতিদিনের ন্যায় শ্রমিকরা সকাল ৮টায় কাজে যোগদান করেন, কিন্তু জেনারেল ম্যানেজার তালেব আলী মানিককে দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা সকাল ১০টা থেকে কাজ বন্ধ দিয়ে ফ্লোরে ও কারখানার ভিতরে মূল ফটকের সামনে অবস্থান নেন। সৌরভ নামে এক সুয়িং অপারেটর বলেন, আমরা জেনারেল ম্যানেজার তালেব ও এডমিন অফিসার সুমনকে চাইনা। মালিক পক্ষ কথাও দিয়েছিল তাদের বের করে দিবে। কিন্তু আজকে দেখি জিএম স্যার আবার ফ্যাক্টীতে এসেছে তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আনোয়ার নামে এক সুয়িং অপারেটর বলেন, মালিক পক্ষ আসলেই সমাধান হবে। আমরা কারখানার কোনো ক্ষতি করছিনা। যে যার অবস্থান থেকে কাজ বন্ধ করে দিয়ে বসে আছি। হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ) এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, দুইজন স্টাফকে বের করে দেওয়া নিয়ে শ্রমিকরা সকাল দশটা থেকে কাজ বন্ধ করে বসে আছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার