ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ২:৩০

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ লাকসাম ) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কর্ণেল (অবঃ) আনোয়ারুল আজিমের কন্যা বিএনপি মনোনয়ন প্রত্যাশি, গন মানুষের নেত্রী সামিরা আজিম দোলা রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এ আসনের বিভিন্ন এলাকায় বিশাল মোটর সাইকেল সহ নানান যানবাহন নিয়ে এক বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে জনপ্রিয়তার শক্তি জানান দিয়েছে।মনোহরগঞ্জে- লাকসাম তাদের প্রিয় নেত্রী সামিরা আজিম দোলা আসার খবর পেয়ে এ আসনে চর্তূরদিক থেকে যে যেভাবে পেরেছে নানান যানবাহন নিয়ে ফয়েজগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় জড়ো হতে থাকে। নেত্রী আসার পর বিকাল ৪টা থেকে এক বিশাল মোটর সাইকেলসহ নানান যানবাহন নিয়ে বের হয়ে লাকসাম পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ড, উপজেলার উত্তরদা, আজগরা ইউপি হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, সরশপুর, বাইশগাঁও,মনোহরগঞ্জ বাজার মৈশাতুয়া, ঝলম দক্ষিন ইউপির বিভিন্ন অলিগলি-হাটবাজারের উপর দিয়ে নিজ বাড়ী শরিফপুরে পৌঁছেন।উল্লেখ্য দীর্ঘ ২ কিঃ মিঃ জুড়ে এ বিশাল মোটর সাইকেল র‌্যালীটি এ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা নিজেই নেতৃত্ব দেন। র‌্যালী শেষে নিজ বাসভবনের পাশে মসজিদ মাঠে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে ধানের শীষে ভোট দিন। একটি দল বির্তকসৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। দলের ভিতরে ঐক্য নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বিএনপি সরকার গঠন করলে, এ অঞ্চলের সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচী ঘোষনা করেছে। এ দফাগুলোর মূল লক্ষ্যই হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাদেহীমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। সংষ্কারের সকল রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রসংষ্কারে ঘোষিত ৩১ দফা রয়েছে।স্থানীয় বিএনপির দুই গ্রুপের ঐক্য কিংবা সমঝোতা নাখোচ করে সামিরা আজিম দোলা আরও বলেন, নভেম্বর ৯ তারিখ আমাকে হত্যার উদ্দেশ্যে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগ করার সময় বিএনপির অপর গ্রুপের সন্ত্রাসীচক্র হামলা করে । এরই প্রেক্ষিতে তদন্ত কমিটির নামে প্রহসন হয়েছে। কেন্দ্রীয় ও জেলা বিএনপির নির্দেশে দুই গ্রুপের সমঝোতা বৈঠকে গিয়েছিলাম কিন্তু এ শর্ত গোল টেবিলে হওয়ার কথা ছিল বিএনপির অপর গ্রুপ  সেই শর্ত মানেনি। তারা ষড়যন্ত্র করেছিলেন। এখন সমঝোতা হবে রাজপথে। আপনারা হতাশ হবেন না। তারা সমঝোতার নামে একটা নাটক সাজিয়েছেন। আপনাদের ডাকেই আমি মাঠে নেমেছি। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। 
এ সময় লাকসাম পৌর বিএনপি যুগ্ন আহবায়ক হাজী জসিম উদ্দিন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আঃ হাই,সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, বিএনপির নেতা আলীআষ্রাফ,যুবদল নেতা রবিউল হোসেন, জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম রবু,  মনিরুজ্জামান, ইসমাইল হোসেন, মাইন উদ্দীন, দিদার হোসেন, খাজা আহমেদ, চেয়ারম্যান শরিফ হোসেন, মঞ্জুরুল আলম বাচ্চু, কাজী মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, সুমন পাটোয়ারী, যুবদল নেতা জাহিদ হোসেন, খায়রুজ্জামান সাগর সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও সেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়