ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে FH এরিয়া প্রোগ্রামের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ৩:৪৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় FOOD FOR THE HUNGRY এর আওতাধীন গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম এর কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ নভেম্বর) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়াম হল রুমে Let's Learn to Read(L. L.R) কার্যক্রমের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

FH Association একটি উন্নয়ন সংস্থা হিসেবে গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় আজ গোদাগাড়ী উপজেলার ২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ৫৬ জন শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা শরিফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউওনও) ফয়সাল আহমেদ, গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আব্দুর রহিম নুরি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এন্ড অপারেশনস জ্ঞানোত্তর চাকমা, Education স্পেসালিস্ট নুসরাত বিনতে হায়দার,গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নাসিরুল ইসলাম,গোদাগাড়ী এরিয়ার প্রোগ্রাম কোর্ডিনেটর ইউসুফ আলীসহ গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটায় দুই ব্যক্তিকে জরিমানা