সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি নতুন কিছু নয়। কিন্তু নিজের দলের সতীর্থের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখার ঘটনা নিঃসন্দেহে বিরল।
গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ঠিক এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সতীর্থ মাইকেল কিনকে চড় মেরে মাঠ ছাড়তে হয়েছে এভারটনের ইদ্রিস গানা গে’কে। তবে ১০ জনের দল নিয়েও স্বাগতিক ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এভারটন।
ম্যাচের তখন মাত্র ১৩ মিনিট। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজের একটি শট ঘিরে এভারটনের রক্ষণভাগে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেখান থেকেই উত্তেজনার শুরু। সেনেগালের ৩৬ বছর বয়সী মিডফিল্ডার ইদ্রিস গানা গে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সতীর্থ ডিফেন্ডার মাইকেল কিনের দিকে তেড়ে যান। সংক্ষিপ্ত বাদানুবাদের একপর্যায়ে রেফারি টনি হ্যারিংটনের চোখের সামনেই কিনের গালে বাঁ হাত দিয়ে চড় মেরে বসেন গানা।
গোলরক্ষক জর্ডান পিকফোর্ড পরিস্থিতি সামাল দিতে ছুটে এলেও ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। রেফারি বিন্দুমাত্র দ্বিধা না করে গানাকে সরাসরি লাল কার্ড দেখান। প্রিমিয়ার লিগের ইতিহাসে সতীর্থের সঙ্গে মারামারি করে লাল কার্ড দেখা চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন এই এভারটন তারকা। মাঠ ছাড়ার সময়ও তাকে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল, পরে সতীর্থরা তাকে শান্ত করে বাইরে নিয়ে যান।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নিজের দলের খেলোয়াড়কে আঘাত করলে কেন লাল কার্ড দেখতে হবে? আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) আইন এ বিষয়ে স্পষ্ট। আইনে বলা হয়েছে, ‘সহিংস আচরণ’ বলতে কেবল প্রতিপক্ষ নয়—সতীর্থ, ম্যাচ অফিশিয়াল, দর্শক বা অন্য যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা আঘাত করাকেও বোঝায়। বলের দখল বা লড়াই ছাড়া ইচ্ছাকৃতভাবে কারো মাথায় বা মুখে আঘাত করলে তা সহিংস আচরণ হিসেবেই গণ্য হবে।
ম্যাচের বাকি ৮০ মিনিট ১০ জন নিয়ে খেললেও এভারটন দারুণ প্রতিরোধ গড়ে তোলে। উল্টো ম্যাচের ২৯ মিনিটে কিয়ার্নাল ডিউসবুরি-হলের একমাত্র গোলে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ওই এক গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শন ডাইচের শিষ্যরা।
অন্যদিকে, রুবেন আমোরিমের অধীনে টানা ৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে রয়েছে রেড ডেভিলরা। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে ১১তম স্থানে অবস্থান করছে এভারটন।
Aminur / Aminur
বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার
ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন