ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ৩:২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সিরিজেও জিততে চায় টাইগাররা। আজ মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি। মোটামুটি হয়েছে আরকি। দুইটা জিতলেই ভালো হতো। কিন্তু এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে যে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করা আরকি।'

চলতি বছরের পারফরম্যান্স নিয়ে খুশি থাকলেও রাজ্জাক মনে করেন টি-টোয়েন্টি মোমেন্টামের খেলা, 'আমাদের কিন্তু শেষ বেশিরভাগ টি-টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি। কোনো না কোনোভাবে তো জিতছে। তো জিতলে তাহলে খারাপ বলবো কীভাবে? খারাপ কেন বলছেন? আমার কাছে ওরকম মনে হয়নি, কিন্তু এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে ধরে রাখা যায়।'

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব হয়ে থাকে। রাজ্জাক আশাবাদী চট্টগ্রামেও ভালো রান হবে, 'যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে, ওরাই জিতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই যে, যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে আরকি। উইকেট এখনো দেখিনি। জেতার জন্য যে রান দরকার সেই রানই করা হবে ইনশাআল্লাহ।'

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড